শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, পুড়ে অঙ্গার ৩ যাত্রী

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

ভারতের অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী একটি বাসে আগুন ধরে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাসটি অন্ধ্রপ্রদেশের নেল্লোর থেকে তেলঙ্গানার হায়দরাবাদ যাচ্ছিল। বুধবার রাত দেড়টার দিকে নান্দিয়াল জেলার সিরিভেল্লামেট্টা এলাকায় বাসটির ডান পাশের একটি চাকা ফেটে যায়। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান এবং সেটি জাতীয় সড়কের বিপরীত লেনে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এরপরই বাস ও ট্রাকটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। আগুনে পুড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রয়েছেন বাসের চালক, তার সহকারী এবং ট্রাকের চালক। আগুনে এমনভাবে পুড়ে গেছেন যে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ওই এলাকা দিয়ে একটি ছোট ট্রাক নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। তিনি সাহসিকতার সঙ্গে এগিয়ে এসে বাসের কাঁচ ভেঙে যাত্রীদের বের করে আনতে সহায়তা করেন। খবর পেয়ে মধ্যরাতেই স্থানীয় বাসিন্দারাও ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। তাদের সহায়তায় বহু যাত্রী প্রাণে রক্ষা পান।

নান্দিয়াল জেলার পুলিশ সুপার সুনীল শিওরান বলেন, দুর্ঘটনার সময় বাসটিতে ৩৬ জন যাত্রী ছিলেন। সবাইকে উদ্ধার করা হয়েছে। আহত ১৪ জনকে নান্দিয়ালের সরকারি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

তিনি আরো জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের চাকা ফেটে যাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের সড়ক পরিবহনমন্ত্রী বিসি জনার্দন রেড্ডি। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com