শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

ট্রাম্পের এয়ারফোর্স ওয়ানেও বৈদ্যুতিক গোলোযোগ!

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। 

উড্ডয়নের কিছু সময় পরই বিমানে বৈদ্যুতিক গোলযোগ শনাক্ত হওয়ায় নিরাপত্তার খাতিরে সেটিকে ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ফিরিয়ে আনা হয়। সিএনএনের প্রধান হোয়াইট হাউস সংবাদদাতা কেইটলান কলিন্স জানান, রাত ১১টা ৭ মিনিটের দিকে বিমানটি নিরাপদে ঘাঁটিতে অবতরণ করতে সক্ষম হয়।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এই ঘটনাকে ‘সামান্য বৈদ্যুতিক বিভ্রাট’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে যান্ত্রিক গোলযোগের কারণে মূল বিমানে সফর স্থগিত করা হলেও ট্রাম্পের দাভোস যাত্রা বাতিল করা হয়নি। পরিস্থিতির সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীরা দ্রুত বিকল্প ব্যবস্থা হিসেবে দুটি ছোট বিমানে বিভক্ত হয়ে পুনরায় দাভোসের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নেন। নির্ধারিত সূচি অনুযায়ী রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তাদের আবার যাত্রা করেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের আকাশযাত্রায় যান্ত্রিক বিড়ম্বনার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত সেপ্টেম্বর মাসেও একটি হেলিকপ্টার ভ্রমণের সময় একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তাকে। সে সময় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টারে হাইড্রলিক ত্রুটি দেখা দেওয়ায় সেটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়েছিল।

পরে তারা ব্যাকআপ হিসেবে রাখা অন্য একটি হেলিকপ্টারে চড়ে গন্তব্যে পৌঁছান। বারবার এমন যান্ত্রিক গোলযোগের ঘটনায় প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com