ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন রূপে ফিরছেন দেব-শুভশ্রী

টালিউডের রূপালি পর্দায় তাদের কেমিস্ট্রি মানেই এক সময় ছিল হলভর্তি দর্শক আর ব্লকবাস্টার হিট। বাস্তব জীবনের টানাপোড়েনে দীর্ঘ ১০ বছর পর্দার আড়ালে ছিল এই জনপ্রিয় জুটি। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ফের এক সিনেমায় ধরা দিচ্ছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলী। ২০২৬ সালের দুর্গাপূজা মাতাতে বড় পর্দায় আসছে এই ‘পাওয়ার কাপল’।

সম্প্রতি দেব ও শুভশ্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে তাদের নতুন প্রজেক্ট ‘দেশু ৭’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। আগামী ২০২৬ সালের ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি। মজার ব্যাপার হলো, ছবি মুক্তির প্রায় ১০ মাস আগেই শুরু হয়ে গেছে এর অগ্রিম বুকিং, যা টালিউড ইন্ডাস্ট্রিতে এক বিরল ঘটনা।

বর্তমানে দেবের হাতে রয়েছে ‘অ্যাম্বুলেন্স দাদা’ ও ‘টনিক ২’-এর মতো বড় কাজ। এর মাঝেই পুজোর ধামাকা হিসেবে নতুন ছবির পরিকল্পনা করেন তিনি। কেন আবার শুভশ্রীকেই বেছে নিলেন? লাইভ আড্ডায় দেব জানান, দর্শকদের দীর্ঘদিনের দাবি এবং এই জুটির আকাশচুম্বী জনপ্রিয়তার কথা মাথায় রেখেই তিনি শুভশ্রীর কথা ভেবেছেন।

অন্যদিকে, প্রস্তাব পাওয়ার গল্পটিও বেশ চমকপ্রদ। ৩১ ডিসেম্বর সকালে শুভশ্রী যখন স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছিলেন, তখনই দেবের ফোন যায় তার কাছে। মাত্র ৩০ সেকেন্ডের কথোপকথনেই ছবির প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে দেন শুভশ্রী।

কৌশিক গাঙ্গুলির ‘ধূমকেতু’ সিনেমায় দীর্ঘ বিরতির পর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা গেলেও তা ছিল অনেক আগের শুট করা। কিন্তু ‘দেশু ৭’ হতে যাচ্ছে বর্তমান সময়ের একদম নতুন স্বাদের একটি কাজ। ব্যক্তিগত জীবনের তিক্ততা সরিয়ে পেশাদারিত্ব আর বন্ধুত্বের হাত ধরে আবারও টলিউড কাঁপাতে আসছেন তারা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

নতুন রূপে ফিরছেন দেব-শুভশ্রী

আপডেট সময় ১১:৪৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬