ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল Logo শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনা ভাড়ায় চলবে শাটল বাস Logo পঞ্চম বিয়ের সাড়ে তিন মাস পরই মা হলেন অভিনেত্রী Logo জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে : ইসি সানাউল্লাহ Logo মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম Logo ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, আজ নেওয়া হবে কারবালায় Logo জোরালো হচ্ছে ‘এল নিনো’, চরম দুর্যোগের আভাস Logo রেফারির বিরুদ্ধে ফিফার কাছে ফিক্সিংয়ের অভিযোগ দিল মিশর Logo ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের Logo সত্যের সন্ধানে এক মহাজাগতিক সুফি দার্শনিক

ছাত্রদলকে আলোচনায় বসার আমন্ত্রণ ইসির

ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে অবস্থান করছে ছাত্রদল। সংগঠনটিকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে ইসি।

রবিবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা তাদের আমন্ত্রণ গ্রহণ করেছি। কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন। তার আগে নিজেদের মধ্যে কৌশল নিয়ে আলোচনা করছি।

এর আগে, পূর্বনির্ধারিত ইসি ঘেরাও কর্মসূচি পালন করতে বেলা ১১টায় আগারগাঁও এলাকায় জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশের ব্যারিকেডের কারণে তারা কার্যালয়ের সামনে অবস্থান নেন।

তারা সড়কের ওপর অবস্থান নিয়ে স্লোগান দেওয়ায় ওই এলাকার যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ পথচারীদের বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল

ছাত্রদলকে আলোচনায় বসার আমন্ত্রণ ইসির

আপডেট সময় ০৫:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬