ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল Logo শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনা ভাড়ায় চলবে শাটল বাস Logo পঞ্চম বিয়ের সাড়ে তিন মাস পরই মা হলেন অভিনেত্রী Logo জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে : ইসি সানাউল্লাহ Logo মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম Logo ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, আজ নেওয়া হবে কারবালায় Logo জোরালো হচ্ছে ‘এল নিনো’, চরম দুর্যোগের আভাস Logo রেফারির বিরুদ্ধে ফিফার কাছে ফিক্সিংয়ের অভিযোগ দিল মিশর Logo ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের Logo সত্যের সন্ধানে এক মহাজাগতিক সুফি দার্শনিক

গুলশানে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর পশ্চিম পাড়ার একটি ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার মিমি (২৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে গুলশান থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

গুলশান থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাত আনুমানিক একটার দিকে সংবাদ পেয়ে পুলিশ ওই ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত নারীর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই ভাড়া বাসায় দুই নারী একসঙ্গে থাকতেন। সাদিয়া আক্তার মিমি একটি বিউটি পার্লারে কাজ করতেন।

কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল

গুলশানে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:২৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬