ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, রবিবার বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচন সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের কাছে আপত্তি ও ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। গত ১৫ জানুয়ারি প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে অনিয়মের অভিযোগ তোলে দলটি। ওইদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বিষয়গুলো তুলে ধরে এবং স্পষ্ট ব্যাখ্যা চায়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, পোস্টাল ব্যালট প্রস্তুত ও প্রেরণের পুরো প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে বলে তারা মনে করে, যা তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। পাশাপাশি ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি মানা হচ্ছে কি না—সে বিষয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ ছাড়া নির্বাচনী আচরণবিধি অনুসরণ নিয়ে প্রশ্ন এবং কয়েকজন রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে আপত্তির কথাও আগেই জানিয়েছে বিএনপি। দলটির ধারণা, এসব ইস্যু আজকের বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচিত হতে পারে।

বাংলা৭১নিউজ/এএম

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

আপডেট সময় ১১:২৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬