ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল Logo শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনা ভাড়ায় চলবে শাটল বাস Logo পঞ্চম বিয়ের সাড়ে তিন মাস পরই মা হলেন অভিনেত্রী Logo জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে : ইসি সানাউল্লাহ Logo মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম Logo ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, আজ নেওয়া হবে কারবালায় Logo জোরালো হচ্ছে ‘এল নিনো’, চরম দুর্যোগের আভাস Logo রেফারির বিরুদ্ধে ফিফার কাছে ফিক্সিংয়ের অভিযোগ দিল মিশর Logo ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের Logo সত্যের সন্ধানে এক মহাজাগতিক সুফি দার্শনিক

শব্দদূষণ নিয়ন্ত্রণে হর্নের বিরুদ্ধে রাজধানীতে মোটর শোভাযাত্রা

শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে হর্নের বিরুদ্ধে একটি মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’-এর আওতায় শনিবার এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে মোটর শোভাযাত্রাটি বের করা হয়। এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে কাজ করলে পরিবেশদূষণ নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী ট্রাফিক পুলিশকে তাৎক্ষণিক জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে। এই বিধিমালা কার্যকরভাবে প্রয়োগ করা গেলে শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব হবে। 

এ সময় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান বলেন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন আমদানি বন্ধে পরিবেশ অধিদপ্তর ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

এদিন পুলিশের সুসজ্জিত মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও পরিবেশ অধিদপ্তরের যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শোভাযাত্রা বের করে। ফার্মগেট, কারওয়ান বাজার ও সার্ক ফোয়ারা প্রদক্ষিণ করে বিজয় সরণি হয়ে আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

কর্মসূচিতে অন্যদের মধ্যে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার ও শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ, গ্রীন ভয়েসের সহসমন্বয়ক হুমায়ুন কবিরসহ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছেন, ৫ জানুয়ারি থেকে ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ স্থানে টানা ১০ দিন ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হয়েছে। 

বাংলা৭১নিউজ/একেএম

Tag :
জনপ্রিয় সংবাদ

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল

শব্দদূষণ নিয়ন্ত্রণে হর্নের বিরুদ্ধে রাজধানীতে মোটর শোভাযাত্রা

আপডেট সময় ১০:৪৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬