ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী Logo দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

পিএসএলে দল নিচ্ছে হায়দরাবাদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৭ সালের আসরকে সামনে রেখে দুটি দল বাড়াতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী আসর থেকে টুর্নামেন্টে যুক্ত হচ্ছে হায়দরাবাদ ও শিয়ালকোট।

নতুন এই দুই ফ্র্যাঞ্চাইজি নিলামের মাধ্যমে বিক্রি করেছে পিসিবি। নিলামে হায়দরাবাদ দলের মালিকানা পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এফকেএস। 

অন্যদিকে শিয়ালকোটের ফ্র্যাঞ্চাইজিটি কিনেছে রিয়েল এস্টেট কনসোর্টিয়াম ওজেড ডেভেলপারস। দামের দিক থেকেও ইতিহাস গড়েছে এই দুইটি দল। 

হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির মূল্য ধরা হয়েছে ১৭৫ কোটি পাকিস্তানি রুপি, আর শিয়ালকোট বিক্রি হয়েছে রেকর্ড ১৮৫ কোটি রুপিতে যা পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ।

নতুন দল অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, নতুন মালিকরা শুধু দুটি দলের দায়িত্বই নিচ্ছেন না, তারা পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের অংশীদারও। এদিকে আরও সম্প্রসারণের ইঙ্গিতও দিয়েছে বোর্ড। 

আগামী বছর অন্তত আরও একটি ফ্র্যাঞ্চাইজি বিক্রির পরিকল্পনা রয়েছে। আসন্ন আসরে মুলতান সুলতান্স পরিচালনা করবে পিসিবি নিজেই। তবে পরবর্তী মৌসুমের আগে নিলামে তোলা হবে এই দলটিও।

পিএসএলের একাদশ আসর শুরু হবে আগামী ১৬ মার্চ। এক মাসেরও বেশি সময় ধরে চলা এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ?

পিএসএলে দল নিচ্ছে হায়দরাবাদ

আপডেট সময় ১১:৫০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬