ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী Logo ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের Logo সর্বনিম্ন মজুরি: বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে Logo ইরাকে সেনাবাহিনী-মিলিশিয়াদের মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা Logo নিরাপত্তার চাদরে লালমনিরহাট, মহাসড়কে গ্রামীণ ঐতিহ্যের নান্দনিকতা Logo ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ, ইনিংস হার এড়াতে দরকার ৯৯ রান Logo দিল্লি থেকে নির্দেশ দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করছেন হাসিনা: রিজভী Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ Logo বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ Logo বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

সবাইকে চমকে দিয়ে হেঁটেই দলীয় কার্যালয়ে গেলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফেরার পর অনেকটা নিরাপত্তা কড়াকড়ির মধ্যেই চলছেন। দলীয় কর্মসূচি কিংবা অন্য আয়োজনে যাওয়ার সময় তার ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করে থাকেন তারেক রহমানের ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের নেতৃত্বাধীন সিএসএফ সদস্যরা।

কখনো কখনো আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও সক্রিয় থাকেন তার নিরাপত্তা নিশ্চিতে। তবে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ভিন্নরকম দৃশ্যের অবতারণা ঘটেছে গুলশানে। নিজের বাসা থেকে পায়ে হেঁটে গুলশানে দলের কার্যালয়ে চলে আসেন তারেক রহমান।

এদিন বিকেল ৪টায় তারেক রহমানকে গুলশান কার্যালয়ে হেঁটে হেঁটে আসতে দেখে রীতিমতো অবাক হয়ে যান উপস্থিত সবাই।

বিএনপির গুলশান কার্যালয় সূত্র এবং প্রত্যক্ষদর্শী বিষয়টি জানিয়েছেন। কার্যালয়ে ঢোকার সময় উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সালাম বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

একজন প্রত্যক্ষদর্শী জানান, তারেক রহমান কার্যালয়ে প্রবেশের একটু আগে গুলশানে যাই। হঠাৎ দেখলাম তারেক রহমান কার্যালয়ের উত্তর দিকের রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে আসতেছেন। সঙ্গে দুই-তিনজনকে দেখলাম হেঁটে আসছেন।

তিনি জানান, তারেক রহমান যখন হেঁটে আসছিলেন তখন পেছনের দিকে তার গাড়িবহর ছিলো।

জানা গেছে, গুলশান কার্যালয়ে আসার আগে তারেক রহমান নৌবাহিনীর সদর দফতরে মসজিদে জুমার নামাজ আদায় করেন। সেখান থেকে গুলশান-২-এর বাসায় যান। এরপর তিনি হেঁটে গুলশান কার্যালয়ের উদ্দেশে রওয়ানা দিয়ে ১০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছান।

১৭ বছর পর তারেক রহমান গত ২৫ ডিসেম্বর দেশে আসেন। দেশে ফেরার পাঁচদিনের মাথায় ৩০ ডিসেম্বর মা বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এরপর থেকে দলের কর্মসূচিসহ সব কিছু একহাতে সামলাতে হচ্ছে তারেক রহমানকে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী

সবাইকে চমকে দিয়ে হেঁটেই দলীয় কার্যালয়ে গেলেন তারেক রহমান

আপডেট সময় ০৮:৩৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬