বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

৮০ বছরেও নিজেকে ফিট রাখতে যে ডায়েট চার্ট অনুসরণ করেন অমিতাভ বচ্চন

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

বলিউডে পেশিবহুল নায়কের অভাব নেই। কিন্তু আশি বছরে এসেও দৈহিক ফিটনেস ধরে রাখা অসাধ্য ব্যাপার। আর অসাধ্য কাজটিই করেছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সী এই অভিনেতা নিজেকে ফিট রাখতে কী করেন এবং কী ডায়েট চার্ট মেনে চলেন?

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুলসী পাতা, আমলকির রস ও খেজুর খেয়ে দিন শুরু করেন। এরপর প্রয়োজনীয় পুষ্টির জন্য খাদ্যতালিকায় রাখেন বিভিন্ন ধরনের বাদাম ও প্রোটিন শেক।

ব্রেকফাস্টের জন্য সিদ্ধ সবজি দিয়ে ওটস এবং প্রোটিনের চাহিদা পূরণের জন্য ডিম বা দুধ খেয়ে থাকেন তিনি। এর সঙ্গে এক গ্লাস ডাবের পানি পান করেন।

অমিতাভ দুপুরের খাবারে ডাল ও পর্যাপ্ত পুষ্টিকর মৌসুমী সবজি রাখার চেষ্টা করেন। এর সাথে পছন্দমতো রুটি অথবা পরিমিত পরিমাণে ১ কাপ ভাত।

বিকেলের নাস্তার তালিকা থাকে তাজা ফল, পুষ্টিকর ড্রাই ফ্রুট লাড্ডু অথবা এক মুঠো বাদাম। শরীরে এনার্জি বজায় রাখতে এর সাথে আমলকির রস অথবা এক গ্লাস ডাবের পানি।

রাতের খাবারে শরীরের ওপর চাপ কমাতে স্যুপ এবং সতেজ সালাদের মতো হালকা খাবার বেছে নেন। ভালো ঘুমের প্রস্তুতির জন্য এর সাথে এক গ্লাস কুসুম গরম দুধ পান করে দিনটি শেষ করেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com