ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ড. কামাল হোসেনের শারীরিক অবস্থা স্থিতিশীল

গণফোরামের ইমেরিটাস সভাপতি ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

শনিবার দুপুরে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী জানান, ড. কামাল হোসেন ফুসফুসের সমস্যায় ভুগছেন। অসুস্থবোধ করায় গতকাল শুক্রবার ওনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে সুব্রত চৌধুরী বলেন, ‘বর্তমানে তিনি হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) আছেন। আরেকটু অবজারভেশনের পর ওনাকে কেবিনে নেওয়া যেতে পারে।’ 

তিনি ড. কামাল হোসেনের আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

পাহাড়ধসে ১১ জনের মৃত্যু

ড. কামাল হোসেনের শারীরিক অবস্থা স্থিতিশীল

আপডেট সময় ০৫:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬