ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ Logo বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে ব্লু পেপার প্রকাশ Logo জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি Logo রাজধানীর বাসে তৃতীয় লিঙ্গের মানুষের জোরজবরদস্তি, অতিষ্ঠ যাত্রীরা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হামে মৃত্যু শূন্য Logo শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে বাংলাদেশে কেন সহিংসতা Logo ওয়ানডে সিরিজের দল ঘোষণা, ফিরলেন জাকের-নাঈম Logo চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট Logo যথাযথ পরিচর্যা পেলে বিশেষ শিশুরাও সাফল্য অর্জন করবে : চট্টগ্রাম ডিসি Logo দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সংসদ ভবনে লুকিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন

আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জন জাতীয় সংসদ ভবনের একটা কক্ষে লুকিয়ে ছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যান।

বুধবার(২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে পলক এসব কথা বলেন।

শুনানি চলাকালে তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে জেলগেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেফতার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা, হত্যাচেষ্টা, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গত ৬ ফেব্রুয়ারি তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

সংসদ ভবনে লুকিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন

আপডেট সময় ১২:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫