ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল Logo অবসরে গেলেন বিচারপতি খিজির আহমদ চৌধুরী Logo নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ প্রস্তাব মোদির Logo ৪ দফা দাবিতে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ, যোগ দিলেন নাসিরুদ্দিন পাটোয়ারী Logo আগুনে ক্ষতিগ্রস্ত পদ্মা রেল লিংকের পিলার, ট্রেন চলাচলে গতি সীমিত Logo ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন Logo রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ২ Logo আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ‘টেররিস্ট’ রাজনৈতিক দল: হুইপ দুলু Logo সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করছে ভারত : এনসিপি Logo চট্টগ্রামে শ্রম আদালতে মামলার জট, ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তিসহ ৭ দাবি

অবসরে গেলেন বিচারপতি খিজির আহমদ চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী তার বিচারিক কর্মজীবন শেষ করেছেন। সোমবার (২৩ নভেম্বর) ছিল তার শেষ কর্মদিবস।

এ উপলক্ষ্যে এদিন এজলাস কক্ষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীকে অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ১৯৫৯ সালের ২৪ নভেম্বর সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আকলাকুল আমীয়া চৌধুরী, মা জাহানারা খানম চৌধুরী।

তিনি ১৯৭৫ সালে সিলেট জেলার নবগ্রাম হাজি মো. সায়েম হাইস্কুল থেকে এসএসসি, ১৯৭৭ সালে সিলেট জেলার এমসি কলেজ থেকে এইচএসসি, ১৯৭৯ সালে সিলেট জেলার মদন মোহন কলেজ থেকে বিএ এবং ১৯৮৪ সালে সিলেট ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর সিলেট জেলা বারে যোগদান করে আইন পেশা শুরু করেন।

১৯৮৯ সালে তিনি হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি পান। ১৯৯৮ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন তিনি। ২০০৯ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত হন। এরপর ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন এবং এর দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসাবে নিযুক্ত হন।

তিনি দীর্ঘ সময় কৃতিত্বের সঙ্গে হাইকোর্ট বিভাগে বিচারিক দায়িত্ব পালন করেছেন এবং একজন সৎ, নীতিবান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং অসংখ্য আলোচিত এবং গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন।

বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, তুরস্ক, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, নেপাল, ভুটান, সিঙ্গাপুর, ভিয়েতনাম, আরব আমিরাত, ইউএসএ, কানাডা, শ্রীলঙ্কা, সৌদি আরব, ওমান, কাতারসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

তিনি ২০০৫ আলে প্যারিসে ডেমেক্রেটিক ল ইয়ারস অ্যাসোসিয়েশন-এর সম্মেলনে যোগদান করেন এবং ২০১৮ সালে শ্রীলঙ্কায় সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি অন চাইল্ড রাইটের প্রতিনিধি দলের সদস্য হিসাবে অংশগ্রহণ করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

অবসরে গেলেন বিচারপতি খিজির আহমদ চৌধুরী

আপডেট সময় ০৪:৫১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬