বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

কাশ্মীর হামলা : দেশে ফিরেই বিমানবন্দরে মোদির বৈঠক

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

কাশ্মীরের পাহেলগাঁওয়ে ভয়াবহ  হামলার খবর পেয়ে সৌদি সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে পৌঁছেই সময় নষ্ট না করে রাজধানী দিল্লির বিমানবন্দরে এক জরুরি বৈঠকে বসেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার কাশ্মীরের পাহেলগাঁওয়ে সংঘটিত ওই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হন। এতে গোটা দেশজুড়ে নেমে আসে উদ্বেগ ও আতঙ্ক। এরই মাঝে সৌদিতে অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী মোদি। ঘটনার খবর পেয়েই সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

ভারতে ফেরার পরপরই বিমানবন্দরে গোপনীয় এক বৈঠকে বসেন মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এ সময় এস জয়শঙ্করকে চোখে পড়ার মতো উদ্বিগ্ন দেখা যায়।

বৈঠকের শুরুতেই কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন কর্মকর্তারা। মোদি সেখানেই বেশ কিছু দিকনির্দেশনা দেন বলে সরকারি সূত্রে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত কিছু গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।

এদিকে, সৌদি সফরের সময়ও কাশ্মীরের হামলা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সফরের প্রথম দিন জেদ্দার আল সালাম প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন মোদি।

বৈঠকের শুরুতেই দুই নেতা পাহেলগাঁওয়ের ঘটনার নিন্দা জানান। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেন তারা। ভারতের রাষ্ট্রদূত সুহেল আজাজ খান জানান, বৈঠকের একেবারে শুরুতেই পাহেলগাঁওয়ের ঘটনার প্রসঙ্গ ওঠে। উভয় নেতা সন্ত্রাসবাদকে মানবতার বিরুদ্ধে সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেন।

তিনি আরও জানান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী মোদিকে আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, এই সংকটময় সময়ে ভারতকে প্রয়োজন হলে পাশে থাকার জন্য সৌদি আরব প্রস্তুত।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com