বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

কাশ্মীরে হামলা : মোদিকে ফোন করে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সশস্ত্র হামলায় প্রাণ গেছে অন্তত ২৬ জনের। এই ভয়াবহ ঘটনার পর বিশ্ব নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মোদিকে সমবেদনা জানান এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি তার পূর্ণ সমর্থনের কথা জানান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করবে।’ 

এর আগে মঙ্গলবার ট্রাম্প তার  মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বার্তা দিয়ে বলেন, ‘কাশ্মীরের খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে।’

কাশ্মীরের এই হামলায় প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এছাড়া সৌদি আরব, ইসরায়েল, ইতালি, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ হামলার নিন্দা জানিয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

ঘটনার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার নির্ধারিত সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফিরেছেন। পাশাপাশি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকালে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগাঁওয়ের বৈসারন এলাকায় পর্যটকদের ওপর  হামলা চালায় সশস্ত্র বন্দুকধারীরা। নিহতদের মধ্যে দুজন বিদেশি রয়েছেন—একজন সংযুক্ত আরব আমিরাতের এবং অন্যজন নেপালের নাগরিক।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com