ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ Logo জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের Logo খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার

তারেক রহমানের সংবর্ধনা: ‘এআই’ ছবিতে সয়লাব নেট দুনিয়া!

অবশেষে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর ৩০০ ফিট এলাকা ও কুড়িল বিশ্বরোড এলাকাজুড়ে সমবেত হয় লাখ লাখ মানুষ। কিন্তু সেই বিশাল জনসমাগমকে বিতর্কিত করছে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া এইআই জেনারেটেড কিছু ছবি। এসব শেয়ার করেছেন বিএনপির নেতাকর্মী ছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিও।

ছড়িয়ে পড়া ছবিগুলোর একটিতে দেখা যায়- মহাসড়কে অনেক মানুষ, যার দুই পাশে বস্তি এলাকার ছোট ছোট ঘর। মূলত সমাবেশ হয়েছে তিনশ ফিট এক্সপ্রেসওয়েতে। যেখানে কোনো বস্তি এলাক নেই।

আরেকটা ছবিতে দেখা যায়, সমাবেশের পুরো মঞ্চ লাল সবুজ পতাকা দিয়ে সাজানো। কিন্তু প্রকৃত মঞ্চ ছিলে সাদা কাপড়ের ব্যাকগ্রাউন্ডের। এর সঙ্গে ছড়িয়ে পড়া ছবির মঞ্চের কোনো মিল পাওয়া যায়নি।

আরেকটি ছবিতে দেখা যায়, কোনো এক শহরের মধ্যে হচ্ছে সমাবেশ। দুই পাশে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি। সেই ছবিতে আরও একজন অপরিচিত নারীর ছবিও দেখা যায়। তাতে এআই দিয়ে তৈরি ছবির বিভিন্ন বৈশিষ্ট্য বিদ্যমান।

এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এসময় তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশলবিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে অভ্যর্থনা জানাতে আসা দলের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আইনশৃঙ্খলাবাহিনী ও সাংবাদিকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর সুদুর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট মহাসড়ক) অগণিত মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজীরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়। অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীকে তারেক রহমান আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ

তারেক রহমানের সংবর্ধনা: ‘এআই’ ছবিতে সয়লাব নেট দুনিয়া!

আপডেট সময় ১০:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫