ঢাকা ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অস্তিত্ব নাই’ Logo আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে Logo হরমুজে মাইনে ধাক্কা খাওয়ার পর দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ Logo কৃষি ও সমাজকল্যাণকে এক ছাতার নিচে আনছে ‘স্বর্ণভূমি’ Logo ডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা Logo ‘এত বছর ধরে যা গড়ে তুলেছি, কারও কথায় তা নষ্ট হবে না’ Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে বৈঠকে ইসি Logo ঢাকায় বসছে তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার প্রদর্শনী Logo নিষেধাজ্ঞা, বোমা হামলার হুমকি উপেক্ষা করে মঞ্চে দিলজিৎ Logo ২৭ নভেম্বর ঢাকা মাতাবেন পপতারকা ওটিলিয়া

শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন আহমেদ শরীফ

ঢালিউড থেকে অনেক আগেই নিজেকে গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় খলনায়ক আহমেদ শরীফ। স্ত্রী-সন্তান নিয়ে থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি ব্যক্তিগত কাজে বাংলাদেশে এসেছেন। দেশে ফিরেই আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অংশ নেওয়ার কথা জানিয়েছেন অভিনেতা।  

গতকাল সোমবার গণমাধ্যমকে আহমদ শরীফ বলেন, আমেরিকা থেকে আমি কিছু কাজে দেশে এসেছি। কিছুদিন থেকে চলে যাব। তবে নির্বাচনের আগে অবশ্যই আমি আসব। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান, তাদের নিয়ে একটা প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করব।

তিনি আরও বলেন, সবার সঙ্গে কথা বলছি। আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। তবে এখনও কোনো প্যানেল চূড়ান্ত করিনি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমদ শরীফ। পরবর্তীতে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এক সপ্তাহের সফরে ঢাকায় এসেছেন আহমদ শরীফ। আরও দুই-একদিন দেশে থাকবেন বলে জানান তিনি। 

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

‘গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অস্তিত্ব নাই’

শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন আহমেদ শরীফ

আপডেট সময় ১১:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫