মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন মন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ইরানের সুপ্রিম লিডার মোজতবা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায় : রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য দিবস আজ, উদযাপনে নানা কর্মসূচি দুই বছরের টানাপোড়েন শেষে বরফ গলাতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে শিক্ষকদের উৎসবভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রপতি

হাদির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি এখন এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সংবাদ মাধ্যমকে বলেন, ওসমান হাদির ‘ইন্টারনাল রেসপন্স’ আছে। তিনি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসকেরা ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন তাকে। তারা এর চেয়ে বেশি কিছু বলতে পারছেন না।’

এদিকে মঞ্চ ২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, শরিফ ওসমান হাদি বর্তমানে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন এবং রক্ত গ্রহণ করছেন, যা তার স্বাস্থ্যের জন্য ইতিবাচক। আমরা আশাবাদী, তাকে অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য ভালো কোনো জায়গায় নেওয়া হবে। তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন শরিফ ওসমান বিন হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এই হাসপাতালে তিনি ‘লাইফ সাপোর্টে’ রয়েছেন।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com