ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পাইনি: ইরানের শীর্ষ কর্মকর্তা

ইরান এখনো যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই—সিএনএনকে এমনটাই জানিয়েছেন তেহরানের এক শীর্ষ সরকারি কর্মকর্তা।

তিনি বলেন, ‘ইরান স্থায়ী শান্তি অর্জনের আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বক্তব্য আমাদের কাছে প্রতারণার অংশ, যার মাধ্যমে তারা ইরানে হামলার যুক্তি দাঁড় করাতে চায়।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘এই মুহূর্তে শত্রু পক্ষ ইরানের ওপর আগ্রাসন চালাচ্ছে। আর ইরান প্রতিশোধমূলক হামলা আরও জোরদার করার চূড়ান্ত পর্যায়ে। আমরা শত্রুর মিথ্যা কথায় কান দিচ্ছি না।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ‘ইসরায়েল ও ইরান সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন।

বাংলা৭১নিউজ/সূত্র: আলজাজিরা

Tag :

দুদক: বুধবার থেকে কাজ শুরু করবে নতুন কমিশন

যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পাইনি: ইরানের শীর্ষ কর্মকর্তা

আপডেট সময় ০৮:৩০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫