ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মেলবোর্নে গ্লোবাল সোর্সিং এক্সপোতে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান Logo শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর, ২৬ কারখানা বন্ধ ঘোষণা Logo বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্র বন্দরে ২ নম্বর সংকেত Logo চট্টগ্রামে হাম-রুবেলা ক্যাচআপে প্রায় ৪০ হাজার শিশুর টিকাদান সম্পন্ন Logo ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ Logo দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আবারও রাজপথে নামার ঘোষণা Logo পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছাল Logo জটিলতা থাকলেও রেলওয়ের অবস্থার অনেক দূর অগ্রগতি হয়েছে : মীর হেলাল Logo ‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের Logo দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, তাঁতী দলের মহানগর সভাপতি আজীবন বহিষ্কার

বনশ্রীতে রাজউকের অভিযান চলছে

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযান শুরু হয়েছে। অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার।

রোববার (২০ এপ্রিল) এন ব্লক থেকে এই অভিযান শুরু হয়।

শুরুতে এন ব্লকের নিউ রসূলবাগের একটি নির্মাণাধীন ভবনে যান অভিযান পরিচালনাকারীরা। সেখানে আরএস দাগ নং-৭৮১ জায়গায় একটি বেজমেন্টেসহ ১০ তলা ভবনের অনুমোদন নেওয়া হয়।

কিন্তু বাস্তবে দেখা যায়, সেখানে বেজমেন্ট ছাড়া ভবন নির্মাণ করা হচ্ছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপিডিসিকে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ বন্ধ করার নির্দেশ দেন। একইসঙ্গে ভবন মালিককে দ্রুত দেখা করতে বলেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১০টা ৫০ মিনিট) অভিযান চলমান রয়েছে। অভিযান স্থলে রাজউকের একটি এক্সেভেটর আনা হয়েছে।

রাজউকের দায়িত্বশীল সূত্র জানায়, ভবন নির্মাণে কেউ নকশা মানেনি, কেউ রাস্তা দখল করেছে, আবাসিক ভবন বাণিজ্যিক হিসেবে ব্যবহার করেছে, ৫ তলার অনুমোদন নিয়ে ৮ তলা করেছে, পার্কিংয়ের জায়গা রাখেনি— এমন সব অভিযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে অংশ নিয়েছেন রাজউকের অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ সাব্বিরুল ইসলাম ও ইমারত পরিদর্শক সুমন আহম্মেদ। 

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মেলবোর্নে গ্লোবাল সোর্সিং এক্সপোতে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান

বনশ্রীতে রাজউকের অভিযান চলছে

আপডেট সময় ০১:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫