ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আকাশসীমা খুলে দিয়েছে জর্ডান

ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার প্রেক্ষিতে শুক্রবার বিমান চলাচল সাময়িক স্থগিত করে দিয়েছিল জর্ডান। এর একদিন পর আকাশসীমা পুনরায় চালু করেছে দেশটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, জর্ডানের বেসামরিক বিমান চলাচল কমিশন জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে দেশটির আকাশপথ পুনরায় খুলে দেওয়া হয়েছে।

ইসরায়েল-ইরান উত্তেজনার জেরে কমিশন ফ্লাইট স্থগিত করার একদিন পর এই পদক্ষেপ নেওয়া হলো।
 
এর আগে জর্ডানের সরকারি মুখপাত্র মোহাম্মদ আল-নোমানি বলেছিলেন, তার দেশ কাউকে আকাশপথ লঙ্ঘন করতে দেবে না। জর্ডানের আকাশ কোনও সংঘাতের যুদ্ধক্ষেত্র হবে না।

বৃহস্পতিবার দিবাগত রাতে ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় ১০০ স্থানে হামলা করেছে ইসরায়েল। এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ ছয়জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
 
ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরায়েল।

ইরান এর জবাবে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নামে ইসরায়েলে প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বহু স্থাপনার পাশাপাশি ইসরায়েলের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

সূত্র: জর্ডান টাইমস, আল-জাজিরা, বিবিসি

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

আকাশসীমা খুলে দিয়েছে জর্ডান

আপডেট সময় ০২:৫৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫