ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। 

শনিবার মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম যুদ্ধজাহাজ ইউএসএস টমাস হাডনারকে পশ্চিম ভূমধ্যসাগর থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকেও অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হোয়াইট হাউসের অনুরোধে তা প্রস্তুত থাকতে পারে।

মার্কিন নৌবাহিনীর আরও যুদ্ধজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ইউএসএস কার্ল ভিনসন, যা বর্তমানে আরব সাগরে রয়েছে, এটি এই অঞ্চলে একমাত্র মোতায়েনকৃত বিমানবাহী রণতরী। 

এছাড়া ইউএসএস নিমিটজ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন সম্প্রতি জাপান ত্যাগ করেছে। প্রয়োজনে তাদেরও মধ্যপ্রাচ্যে পাঠানো হতে পারে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত থেকে ইসরায়েলের পরমাণু স্থাপনা ও সামরিক নেতাদের ওপর হামলার প্রতিশোধ হিসেবে ইরান যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তা ঠেকাতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে অংশ নেয়।

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তারা আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটিগুলোতেও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব পদক্ষেপ এখনও গোপন সামরিক অভিযানের অংশ এবং প্রকাশ করা হয়নি।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সাধারণত মধ্যপ্রাচ্যে প্রায় ৩০ হাজার মার্কিন সেনা মোতায়েন থাকলেও বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজারে। ২০২৪ সালের অক্টোবরে যখন ইসরায়েল-ইরান উত্তেজনার পাশাপাশি ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলাও বাড়ছিল, তখন মধ্যপ্রাচ্যজুড়ে এই সংখ্যা ৪৩ হাজারে পৌঁছেছিল। 

সূত্র: ওয়াশিংটন পোস্ট, টাইমস অব ইসরায়েল, পলিটিকো

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০১:৫০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫