বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘জ্বালানির অবৈধ মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে’ প্রধানমন্ত্রীর পরামর্শে বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ ইরানের সঙ্গে আলোচনা নিয়ে ‘সুখবর’ শুক্রবারের মধ্যেই: ট্রাম্প হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির ৩০ জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ বাস্তবসম্মত পদক্ষেপে বিমানকে আরও লাভজনক করা সম্ভব: বিমানমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় দুই কোটি ৭৯ লাখ

টাঙ্গাইল প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঢাকাগামী যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। এদিকে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার (১১ জুন) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯ যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৩৮০ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ২৯ লাখ ২৪ হাজার ২৫০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ২২ হাজার ১৫৯ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৯৫০ টাকা।

পুলিশ জানায়, ঈদ যাত্রায় বাড়ি যাওয়ার সময় এবার অতিরিক্ত যানবাহনের চাপ, সেতুর উপর দুর্ঘটনার ফলে টোল আদায় বন্ধসহ বিভিন্ন কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিলো। ফলে ঈদ যাত্রায় চরম ভোগান্তী হয়েছে। তবে ফিরতি পথে এখন পর্যন্ত স্বস্তি রয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের জন্য দুইপাশেই দুটি আলাদা বুথ রাখা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com