বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত উষ্ণ অভ্যর্থনার জন্য মাল‌য়ে‌শিয়ার প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী নকল শব্দটির কবর দিয়েছি, আর কথা বলতে চাই না : শিক্ষামন্ত্রী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

ভারতের আহমেদাবাদ শহরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে অন্তত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শহরের পুলিশ কমিশনার ‘অ্যাসোসিয়েটেড প্রেস’কে (এপি) জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। এর অর্থ- উড়োজাহাজে থাকা ২৪২ জন যাত্রী-ক্রু সদস্যের কেউই জীবিত নেই।

হৃদয়বিদারক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় তিনি বলেন, ‘হৃদয়বিদারক ঘটনা, বিভিন্ন দেশের ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনগামী একটি উড়োজাহাজ ভারত থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আসুন, শোকের এই সময়ে আমরা সবাই তাদের পাশে দাঁড়াই এবং আন্তরিক প্রার্থনা করি।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com