ঢাকা ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ভারতে প্লেন দুর্ঘটনা: যাত্রী তালিকায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রীর নাম

ভারতের গুজরাটে বিধ্বস্ত প্লেনের হতাহতদের মধ্যে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিধ্বস্ত প্লেনের যাত্রী তালিকায় তার নাম রয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

সাবেক মুখ্যমন্ত্রীর পরিবার কিংবা দলীয় সূত্র থেকে এখনো তার অবস্থান নিশ্চিত করা হয়নি। তবে সরকারি পর্যায়ে খোঁজখবর ও পরিচয় নিশ্চিতকরণ প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

জানা যায়, প্লেনটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন—এর মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার প্লেনটি আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই মেঘানীনগরের একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠছে এবং বিস্ফোরণের পর চারপাশে ছড়িয়ে আছে জ্বলন্ত ধ্বংসাবশেষ। উদ্ধারকাজ এখনো চলছে এবং এখন পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।

প্লেনের যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

‘জান্নাত ৩’ নিয়ে আসছেন ইমরান হাশমি

ভারতে প্লেন দুর্ঘটনা: যাত্রী তালিকায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রীর নাম

আপডেট সময় ০৫:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫