মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষকদের উৎসবভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রপতি নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত পাচ্ছে ১৩ আসন পুঁজিবাজারের উন্নয়নে বড় পরিকল্পনা সরকারের, আসছে নতুন ৩ আইন হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি, দায় গত সরকারের ‘বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে’ ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানিসহ নানা ইস্যুতে আলোচনা ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

সিলেট-সুনামগঞ্জের সীমান্তে ৭০ জনকে পুশইন

সিলেট প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

সিলেট বিভাগের চারটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৭০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়। এর মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন নারী ও ৩০ জন শিশু রয়েছে। পুশইনকৃত ৭০ জনের মধ্যে ৪৩ জনের বাড়ি কুড়িগ্রাম ও ২৭ জন লালমনিরহাটের।

বিজিবি জানায়, বুধবার রাতে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি দিয়ে ১৭ জন, মিনাটিলা দিয়ে ২৩ জন, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ দিয়ে ১৩ জনকে পুশইন করে বিএসএফ। এছাড়া সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে পুশইন করা হয় ১৭ জনকে। বাংলাদেশ সীমান্তে প্রবেশের পর তাদেরকে আটক করে বিজিবি। 

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল জোরদার করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com