ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক রুপা-শাকিল দম্পতি

মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন ফারজানা রুপা। তার সঙ্গে শাকিল আহমেদকেও মুক্তি দেওয়া হয়েছে। তারা দুজন স্বামী-স্ত্রী। বুধবার (১১ জুন) বিকেল ৬টার দিকে তাদের প্যারোলে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার জানান, বেসরকারি চ্যানেল একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে একই সময়ে শাকিল আহমেদ মুক্তি পান।

কত ঘণ্টার জন্য মুক্তি পেয়েছে জানতে চাইলে তিনি বলেন, আনুষ্ঠানিকতা শেষে তাদের কারা কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আপডেট সময় ০৯:৫১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫