ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন Logo তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি Logo ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ, বাসায় নোটিশ Logo ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন Logo আগামী বছর হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার Logo স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই : রুহুল কবির রিজভী Logo ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া Logo ডাক বিভাগের অধীনে ১৬৯ পদে নিয়োগ, বয়স ১৮ হলে আবেদনের সুযোগ Logo ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে

খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ২৫

গাজায় ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ফের গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ২৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গাজা শহরের দক্ষিণে তথাকথিত নেটজারিম করিডোরের কাছে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে। খবর আল জাজিরার।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তরে অবস্থিত আল-কারারা শহরের কাছে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত লোকজনের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নাসের হাসপাতালের একটি সূত্র আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে ইসরায়েলের দুই কট্টর ডানপন্থি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ফলে ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোত্রিচ উভয়ই যুক্তরাজ্যে প্রবেশে নিষিদ্ধ হবেন এবং তাদের যেকোনো সম্পদ জব্দ করা হবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোত্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন-গভির সহিংসতা ও ফিলিস্তিনি মানবাধিকারের গুরুতর লঙ্ঘনকে উসকে দিয়েছেন।

প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছে, এটা অত্যন্ত আপত্তিকর যে নির্বাচিত প্রতিনিধি এবং সরকারের সদস্যদের এ ধরনের ব্যবস্থার সম্মুখীন হতে হচ্ছে। স্মোত্রিচ এবং বেন-গভির উভয়ই গাজায় যুদ্ধের ব্যাপারে তাদের অবস্থানের জন্য সমালোচিত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৪ হাজার ৯৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১ লাখ ২৬ হাজার ৯২০ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ২৫

আপডেট সময় ০১:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫