বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

সিঙ্গাপুরের কাছে হারের পর যা বললেন আসিফ মাহমুদ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

প্রত্যাবর্তনের জন্য মাঠে নেমেছিল বাংলাদেশ, কিন্তু গল্পটা শেষ হলো হতাশায়। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলের হারে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশ গোলের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেও ফিরতে পারেনি। ডিফেন্ডার তারিক কাজীর নেওয়া হেডটি যদি বার স্পর্শ না করে সামান্য নিচ দিয়ে যেত, তাহলে ম্যাচটা ড্র হতে পারত।

এদিকে হারের পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বাংলাদেশ দলের খেলায় সন্তোষ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ভালো খেলেছে।’

এদিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘যে ম্যাচ কোটি ফুটবল প্রেমীদের ভাসিয়েছে উন্মাদনায়। জয় অথবা হার, এ সমর্থনই একদিন বাংলাদেশকে এগিয়ে নিবে অনন্য উচ্চতায়।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com