শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইকোনমিক করিডোরের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহী চীন গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই দাম ঊর্ধ্বমুখী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে

আবারও খাবার আনতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের গুলি, নিহত ২৭

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

খাবার আনতে গিয়ে নতুন করে লাশ হয়ে ফিরেছেন ২৭ ফিলিস্তিনি। দখলদার ইসরাইলের সেনারা মঙ্গলবার গাজায় ত্রাণ বিরতণ কেন্দ্রের কাছে গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবিসির খবরে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ শহরে ত্রাণ কেন্দ্রটিতে ওই ঘটনার সময় লোকজন ত্রাণের জন্য অপেক্ষমান ছিল।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করার পর তারা গুলি চালিয়েছে।

গুলির এই ঘটনায় আরও অন্তত ৯০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ওদিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) জানিয়েছে তারা কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই ত্রাণ বিতরণ করেছে।

তবে তারা যে খাবার বিতরণ করেছে সেগুলো রান্না করে খেতে হবে কিন্তু সেখানকার মানুষের রান্নার সুবিধা কতটা আছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে রোববারও গাজার একটি ত্রাণকেন্দ্রে গুলির ঘটনা ঘটেছিল। যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত রাফাহ কেন্দ্রে মানুষ খাবারের জন্য অপেক্ষা করার সময় গুলির কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রেড ক্রস জানিয়েছিল, তাদের হাসপাতালে ১৭৯ জন হতাহত আসে যাদের মধ্যে ২১ জন মারা যান। হামাস পরিচালিত সিভিল ডিফেন্স সংস্থা মৃতের সংখ্যা ৩১ জন বলে জানায়।

এই হত্যার ঘটনায় ইসরাইলের জড়িত থাকার অভিযোগ ওঠায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস।

তবে ইসরাইলি সেনাবাহিনী রোববার বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com