শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইকোনমিক করিডোরের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহী চীন গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই দাম ঊর্ধ্বমুখী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে

ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। স্থানীয় সময় মঙ্গলবার (৩ জুন) সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মারমারিস এলাকায় ভূমিকম্পটি আঘাত হেনেছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেছেন, ভূমিকম্পে একজন নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর এএফপির।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেন, ভূমিকম্পের সময় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুগলা প্রদেশের লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করার সময় প্রায় ৭০ জন আহত হয়েছে। এছাড়া প্যানিক অ্যাটাকে ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে।

তবে এই ভূমিকম্প থেকে কোনো স্থাপনা বা ভবন ক্ষতিগ্রস্ত হয়নি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার মধ্যরাত ২টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

মারমারিস শহর থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হানে। স্বরাষ্ট্র মন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, ভূমিকম্পের সময় প্যানিক অ্যাটাকের কারণে আফরানুর গুনলু নামে এক কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে সব ধরনের চেষ্টার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com