ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

পশুর হাটকেন্দ্রীক চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

এক হাটের পশু অন্য হাটে নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র‍্যাব। এছাড়া পশুর হাটকেন্দ্রীক চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর গাবতলীতে পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. মাহবুব আলম।

লে. কর্নেল মো. মাহবুব আলম বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের সর্ববৃহৎ পশুর হাট গাবতলীসহ অন্যান্য পশুর হাটের নিরাপত্তা জোরদার ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‍্যাব-৪ তার দায়িত্বপূর্ণ হাটে ওয়াচ টাওয়ার ও অস্থায়ী ক্যাম্প স্থাপনসহ মিরপুর বেনারশী পল্লী এলাকা এবং পাটুরিয়া ফেরিঘাট গরুর হাটে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়াও হাটে আভিযানিক দল নিয়োগ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে জনসাধারণ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার ছাড়াই নির্বিঘ্নে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারে।

তিনি বলেন, পশু পরিবহনে যেকোনো ধরনের চাঁদাবাজি বা এক হাটের পশু অন্য হাটে জোর করে নেওয়া বা মহাসড়কে পশুহাটসহ যেকোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে বা এ ধরনের কোনো অভিযোগ পেলে দ্রুত সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঈদযাত্রা পদক্ষেপের বিষয়ে র‍্যাব-৪ এর অধিনায়ক বলেন, ঘরমুখো মানুষ যেন ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে না পড়ে সেজন্য গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে গাবতলী বাসস্ট্যান্ড, নবীনগর, বাইপাইল এলাকায় এবং ঢাকা-আরিচা মহাসড়ক, পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট এলাকায় নিয়মিত টহল মোতায়েন রয়েছে।

বাসের টিকিট সিন্ডিকেট, কালোবাজারি কিংবা বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের মতো অপরাধ প্রতিরোধে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। গতকাল সোমবারও গাবতলী বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

ঈদকেন্দ্রীক বিপনি-বিতানে নিরাপত্তা নিয়ে তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা মহানগরীসহ দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত শপিং কমপ্লেক্সগুলোতে নিরাপত্তা নিশ্চিতকল্পে সাদা পোশাকে র‍্যাব সদস্যরা দায়িত্ব পালন করছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোষ্ট পরিচালনা ও সার্বক্ষণিক টহল করা হচ্ছে।

র‍্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম বলেন, পশু ক্রয় বিক্রয়কারী কর্তৃক জাল টাকা আদান-প্রদান বন্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ জাল টাকা শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে। যাতে কোনো অসাধু চক্র অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে। অজ্ঞান পার্টি এবং মলম পার্টি ছাড়াও বিভিন্ন অপরাধী চক্রকে প্রতিহত করতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। গত ১ মে থেকে ৩১ মে পর্যন্ত ১৭ ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে।

আগাম ব্যবস্থাপনা

ঈদ জামাতকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা-হামলা, যেকোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য ও গুজব প্রতিরোধ করতে র‍্যাব প্রস্তুত রয়েছে। ঈদুল আজহা উদযাপন ও পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে যাবেন। ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তী র‍্যাব-৪ এর দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সড়ক ও মহল্লায় ছিনতাই, চুরি, ডাকাতি, দস্যুতা ও যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত অপরাধ প্রতিরোধেও বিশেষ টহল ব্যাবস্থা অব্যাহত থাকবে।

এছাড়াও যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব-৪ এর পর্যাপ্ত স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে বলেও জানিয়েছেন লে. কর্নেল মাহবুব আলম।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

পশুর হাটকেন্দ্রীক চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

আপডেট সময় ০১:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫