ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে নারীসহ ৮ জনকে পুশইন করেছে বিএসএফ। সোমবার দিবাগত রাতের কোন এক সময় জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। 

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন, রাতে পুশইনের পর ভোরে ৮ জনকে সীমান্ত এলাকায় দেখতে পান বিজিবি সদস্যরা।

পরে তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসা হয়। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের মোঃ ফায়েক, খুলনার আজিম সরদার, মিম খাতুন, বাগেরহাটের নাদিরা খাতুন, ঠাকুরগাঁও জেলার রুস্তুম আলী, রাজশাহীর মোঃ মোফাজ্জেল হোসেন, দুঃখী দাস ও নারায়নগঞ্জের মোছাঃ রত্না আক্তার নুপুর। 

বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা ২০১৭ সাল হতে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময় আটক করে এবং তারা ভারতের মুর্শিদাবাদ কেন্দ্রীয় কারাগারে আটক অবস্থায় ছিল।

এদিকে পুশ-ইনের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হলে দুপুরে  বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৭ মে ভোরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশইন করা হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন

আপডেট সময় ১২:২৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫