রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সব ভাতা সঠিক মানুষের কাছে পৌঁছাতে হবে

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, সমাজে পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে যে সব ভাতা দেওয়া হয় তা সঠিক মানুষের কাছে পৌঁছাতে হবে এবং তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, পিছিয়ে পড়া অসহায় মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। প্রতিষ্ঠানের ব্যবস্থার ত্রুটি সংশোধন করে একটি প্রগতির জায়গায় পৌঁছানো যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রোববার (১ জুন) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ তার অফিস কক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত জুম প্ল্যাটফর্মে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

এ সভায় সভাপতিত্বে করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, সারাদেশে আমরা সমাজে পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে আমার দুই মন্ত্রণালয়ের মাধ্যমে ক্যাম্পেইন শুরু করবো। ক্যাম্পেইন শুরু হলে প্রাথমিক পর্যায়ে প্রতিটি ইউনিয়নের ৯টি ওয়ার্ড মিলে প্রায় ৩০ লাখ মানুষের কাছে আমাদের স্লোগান পৌঁছাতে পারবো। এ প্রোগ্রাম একটি চলমান প্রোগ্রাম হিসেবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সব বিভাগ এবং জেলা সমূহের উপ-পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠকে তৃণমূল পর্যায়ে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, পিছিয়ে পড়া নারী ও শিশুর অধিকার সুনিশ্চিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com