ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ Logo ফটিকছড়িতে বাজারে ঢুকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, আহত ৬ Logo ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo ডি লিট উপাধি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী Logo এমএলএসে বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান Logo হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত Logo নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা বসছে দুপুরে Logo হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত ও তিন ট্যাংকারে আগুনের দাবি ইরানের Logo ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা Logo সিঙ্গাপুরে কমিশন ভাগাভাগির বৈঠক, নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট

ফটিকছড়িতে বাজারে ঢুকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, আহত ৬

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বাজারে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে পথচারী, ব্যবসায়ী ও গাড়িচালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় দুর্বৃত্তদের ব্যবহৃত সিএনজি অটোরিকশার চালককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে একটি সিএনজি অটোরিকশায় করে ৪-৫ জন দুর্বৃত্ত পশ্চিম সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে চুঁরখারহাট বাজারে আসে। তাদের কয়েকজনের পরনে বোরকা ছিল। বাজারের মোড়ে পৌঁছেই সিএনজিতে বসে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পরে উত্তর দিকে চৌমুহনী মোড়ে গিয়েও ফাঁকা গুলি ছোড়ে। এরপর হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে চলে যায় তারা। এ সময় গুলিতে অন্তত ছয়জন আহত হন।

আহতরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তারা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।

আটক চালকের ভাষ্য, নাজিরহাট ঝংকার মোড় থেকে সুয়াবিলের শোভনছড়ি যাওয়ার কথা বলে পাঁচজন অপরিচিত ব্যক্তি তাঁর সিএনজি অটোরিকশা ভাড়া করেন। চুঁরখারহাট বাজারে পৌঁছানোর পর সিএনজিতে বসেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। পরে অস্ত্রধারীরা তাঁকে জিম্মি করে সিএনজি নিয়ে চৌমুহনীর দিকে যেতে বাধ্য করেন। পাঁচজনের হাতেই অস্ত্র থাকায় তিনি তাঁদের নির্দেশনা মেনে চলতে বাধ্য হন বলে জানান।

সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. মনসুর আলী বলেন, ঘটনার পর শত শত মানুষ বাজারে জড়ো হন। এ ঘটনায় স্থানীয় লোকজন হতবিহ্বল হয়ে পড়েন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সিএনজি অটোরিকশা ও চালক আটক আছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’

ফটিকছড়িতে বাজারে ঢুকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, আহত ৬

আপডেট সময় ১০:২৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬