ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo ডি লিট উপাধি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী Logo এমএলএসে বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান Logo হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত Logo নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা বসছে দুপুরে Logo হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত ও তিন ট্যাংকারে আগুনের দাবি ইরানের Logo ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা Logo সিঙ্গাপুরে কমিশন ভাগাভাগির বৈঠক, নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট Logo ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় হামলা: ড. ইউনূস Logo বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন হুমায়ুন কবির

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার দাবিতে গাজীপুরে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার শ্রীপুর উপজেলার বাঘের বাজার ও সদর এলাকার পোড়াবাড়িতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে এসব এলাকার কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলো ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নেন এবং একপর্যায়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের ছত্রভঙ্গ করতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেট সময় ১০:১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬