ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেলো বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ।

শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে।

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের নাম প্রদীপ বৈদ্য। তার বাড়ি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকায়। সে একই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

মরদেহ ভারতের কৈলাশহর হাসপাতালে আছে বলে জানান কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম।

তিনি জানান, প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি কৃষি কাজ করতো। তাকে সীমান্তের কাটাতারের পাশে বিএসএফ গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে যায়। রাতে চেষ্টা করেও আমরা কিছু করতে পারিনি।

তিনি জানান, প্রদীপের পরিবারের সদস্যদের নিয়ে কুলাউড়া থানায় আছি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। পরে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ ব্যাপারে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে। তাকে কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেলো বিএসএফ

আপডেট সময় ০৪:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫