ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের Logo তুর্যের মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তিতে সরকারের নিষেধ ছিল না: রাশেদ খাঁন Logo বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি Logo ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি Logo পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস Logo সিরাজদিখান প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন Logo সিদ্ধিরগঞ্জে সিগারেটের আগুনে পুড়ল সুইপারের বসতঘর Logo ফ্যাসিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির সমাবেশ, নেতাকর্মীদের ঢল Logo জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয় Logo চলতি মৌসুমে প্রথমবার ঘরের মাঠে হারল রিয়াল

প্রবাসী কল্যাণে কাজ করবে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই।

শুক্রবার দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সংগঠনটির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় নেতারা এ অঙ্গীকার করেন।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার রোধ, আমিরাতের আইন-কানুন সম্পর্কে প্রবাসীদের সচেতন করা এবং কমিউনিটিতে শৃঙ্খলা ও সৃজনশীল পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে সভায় গণমাধ্যমকর্মীরা বলেন, বর্তমানে প্রবাসী বাংলাদেশিরা ভিসা জটিলতাসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এর পেছনে কিছু প্রবাসীর অনৈতিক কর্মকাণ্ডও দায়ী। আমিরাতের আইন মেনে চলা এবং দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখতে প্রত্যেক প্রবাসীর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান বলেন, ব্যক্তিস্বার্থে প্রবাসে অনেকে হিংসাত্মক ও নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এসব কর্মকাণ্ড বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি বিদেশিদের কাছে বাংলাদেশিদের সম্মানহানির কারণ হচ্ছে। প্রবাসে ইতিবাচক ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

প্রবাসীদের মধ্যে সচেতনতা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসাও করেন তিনি।

সভায় বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস উইং) জিয়াউল হক মীর এবং দ্বিতীয় সচিব সাজ্জাদ জাহির উপস্থিত ছিলেন।

জার্নালিস্ট ফোরাম ইউএইর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি শিবলী আল সাদিক, সিনিয়র সহসভাপতি এনাম হোসেন, সহসভাপতি নওশের আলম, সাধারণ সম্পাদক আবু ছালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাসেদুল ইসলাম, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন সিকদার, প্রচার সম্পাদক এস এম গিয়াস উদ্দিন এবং নির্বাহী সদস্য মনির হোসেনসহ আরও অনেকে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

প্রবাসী কল্যাণে কাজ করবে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই

আপডেট সময় ০৩:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬