ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের Logo তুর্যের মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তিতে সরকারের নিষেধ ছিল না: রাশেদ খাঁন Logo বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি Logo ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি Logo পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস Logo সিরাজদিখান প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন Logo সিদ্ধিরগঞ্জে সিগারেটের আগুনে পুড়ল সুইপারের বসতঘর Logo ফ্যাসিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির সমাবেশ, নেতাকর্মীদের ঢল Logo জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয় Logo চলতি মৌসুমে প্রথমবার ঘরের মাঠে হারল রিয়াল

বিরতিহীনভাবে চলছে ২৩০টি চা বাগানে ভোটগ্রহণ

দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন চা শ্রমিকরা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারসহ দেশের পাঁচ জেলার ২৩০টি চা বাগানে একযোগে শুরু হয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ।

শীত উপেক্ষা করে সকাল থেকেই নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বাগানগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকে মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানের ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করে সকালেই ভোটকেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন শ্রমিক ভোটাররা। প্রার্থীদের পোস্টার, ব্যানার ও সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে বাগান এলাকা।

ভোটাররা জানান, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় নিজেদের দাবি-দাওয়া ও অধিকার আদায়ে প্রতিনিধিত্বশীল নেতৃত্বের অভাব অনুভব করছিলেন তাঁরা। এবার ভোটের মাধ্যমে সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে চান।

নির্বাচনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে মোট ভোটার ১ লাখ ৪৫ জন। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০টি পদ, সাতটি ভ্যালি কমিটি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নির্বাচনে ছয় শতাধিক প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে ভোট দিচ্ছেন ৬০ হাজার ৪৯২ জন চা শ্রমিক।

উপজেলাভিত্তিক হিসাবে শ্রীমঙ্গলে ৪০টি পঞ্চায়েতে সর্বাধিক ১৮ হাজার ৮২২ জন ভোটার রয়েছেন। এ ছাড়া কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় তিনটি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি চা বাগানের ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স মাঠে টহল দিচ্ছে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ বলেন, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাগান এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

বিরতিহীনভাবে চলছে ২৩০টি চা বাগানে ভোটগ্রহণ

আপডেট সময় ০২:১২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬