ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের Logo তুর্যের মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তিতে সরকারের নিষেধ ছিল না: রাশেদ খাঁন Logo বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি Logo ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি Logo পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস Logo সিরাজদিখান প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন Logo সিদ্ধিরগঞ্জে সিগারেটের আগুনে পুড়ল সুইপারের বসতঘর Logo ফ্যাসিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির সমাবেশ, নেতাকর্মীদের ঢল Logo জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয় Logo চলতি মৌসুমে প্রথমবার ঘরের মাঠে হারল রিয়াল

আবারও শাহরুখ-কারিনার রসায়ন

দীর্ঘ ১৫ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরলেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির নতুন গানে দেখা গেল এই দুই তারকার রসায়ন। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে উচ্ছ্বাস। শাহরুখ-কারিনার পুরোনো জুটিকে নতুন রূপে ফিরে পেয়ে দারুণ উচ্ছ্বসিত তাদের অনুরাগীরা।

এর আগে দীপিকা পাড়ুকোনের সঙ্গে শাহরুখের ‘তু মিল জায়ে’ গানটি দর্শকদের নজর কেড়েছিল। তবে ‘কিং’ ছবিতে শাহরুখের সঙ্গে কারিনার একটি গানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত হলো সেই গান। আর গান প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে চলে এলেন শাহরুখ ও কারিনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি প্রকাশ করে শাহরুখ লিখেছেন, ‘বেবোর সঙ্গে ফিরলাম।’ গানটির নাম ‘ড্যাডি কুল’। ১৯৭৬ সালে প্রকাশিত জনপ্রিয় সংগীতদল বনি এমের এই গানের সুর ও কিছু অংশ নতুনভাবে ব্যবহার করা হয়েছে। পুরোনো গানের সঙ্গে যুক্ত হয়েছে অরিজিৎ সিং ও শিল্পা রাওয়ের কণ্ঠ। হিন্দি অংশের গানে কণ্ঠ দিয়েছেন এই দুই শিল্পী। গানটির কথা লিখেছেন কুমার এবং সুর ও সংগীতায়োজন করেছেন সচিন-জিগর।

গান প্রকাশের পর শাহরুখ-কারিনার রসায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের কাছেই মনে পড়ছে ‘ডন’ ছবির জনপ্রিয় গান ‘ইয়ে মেরা দিল’-এর কথা। আবার কেউ কেউ ফিরে যাচ্ছেন ‘রা-ওয়ান’ ছবির ‘ছম্মক ছল্লো’ গানের স্মৃতিতে। তবে নতুন গানে দুজনের উপস্থিতি ও সাবলীল নাচ দর্শকদের বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

গানে লাল রঙের নজরকাড়া পোশাকে মোহময়ী রূপে হাজির হয়েছেন কারিনা। তার অভিব্যক্তি ও নাচে যোগ হয়েছে বাড়তি আবেদন। অন্যদিকে কালো পোশাক ও ধূসর চুলের নতুন সাজে শাহরুখও নজর কেড়েছেন। বয়সকে যেন তুড়ি মেরে উড়িয়ে দিয়ে পর্দায় নিজের স্বতন্ত্র আকর্ষণ ধরে রেখেছেন বলিউডের এই বাদশা।

শুধু শাহরুখ-কারিনার উপস্থিতিই নয়, গানটির পুরোনো ডিস্কো আবহও দর্শকদের মুগ্ধ করেছে। আশির দশকের জনপ্রিয় নাচের গানের স্মৃতি ফিরিয়ে এনেছে নতুন এই আয়োজন। গানটির শুরুতেই রয়েছে বনি এমের মূল গানের পরিচিত পঙ্‌ক্তি ও সুর। সব মিলিয়ে অনুরাগীদের ধারণা, আসন্ন বড়দিন, পিকনিক কিংবা বর্ষবরণের আয়োজনেও জায়গা করে নেবে ‘ড্যাডি কুল’।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ‘কিং’। ছবিতে শাহরুখ, দীপিকা ও করীনা ছাড়াও রয়েছেন রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, সুহানা খান প্রমুখ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আবারও শাহরুখ-কারিনার রসায়ন

আপডেট সময় ১০:০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬