বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ সরকারি দলের মূলতবি প্রস্তাব গ্রহণে ‘বিরল দৃষ্টান্ত’, রোববার আলোচনা ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা  জামায়াত-এনসিপির ফের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন থেকে জামায়াত-এনসিপির ওয়াকআউট আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী কেউ যেন নদী-খাল দখল করতে না পারে, সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশনা রবিবার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ১৮ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৪২৯৮৩ মামলা চার বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে : প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকের স্ট্রেটেজিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

এনআরবিসি ব্যাংকের স্ট্রেটেজিক বিজনেস কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও  সিইও ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. নুরুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও  অডিট কমিটির চেয়ারম্যান  মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ উপস্থিত ছিলেন।

‘একসঙ্গে উৎকর্ষতার অভিমুখে’ শীর্ষক প্রতিপাদ্যের ওপর এবারের কনফারেন্সে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ,  আঞ্চলিক প্রধানগণ, সব শাখা ম্যানেজার এবং উপশাখার ম্যানেজারবৃন্দ অংশ নিয়েছেন।

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, নবগঠিত পরিচালনা পর্ষদের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাংকের সুশাসন নিশ্চিত করা এবং ব্যাংকের সার্বিক কার্যক্রমের সব পর্যায়ে নিয়ম-নীতি সঠিকভাবে পরিপালন করা।

তিনি বলেন, জনগণের আমানতের সুরক্ষা নিশ্চিত করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের মাধ্যমে ব্যবসার প্রসার ঘটাতে হবে এবং ব্যাংকিং সেবা সহজ ও দ্রুততার সঙ্গে প্রদান করতে হবে। 

কনফারেন্সে পরিচালকবৃন্দ তাদের বক্তৃতায় ব্যাংকের সার্বিক বিষয়ে পর্যালোচনা এবং অগ্রগতির জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, পরিচালনা  পর্ষদ আমাদের যে নির্দেশনা দিয়েছেন ও যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন তা সবাইকে সঠিকভাবে পরিপালন করতে হবে  এবং কোনো কাজে নিয়ন্ত্রণকারী সংস্থার নিয়মের ব্যতয় ঘটানোর কোনো সুযোগ নেই। সারা দেশের বিপুল সংখ্যক নেটওয়ার্ক ও শাখা-প্রশাখের মাধ্যমে এনআরবিসি ব্যাংক স্বচ্ছতার সঙ্গে অনেক দূর এগিয়ে যাবে বলে ব্যবস্থাপনা পরিচালক আশা প্রকাশ করেন। 

কনফারেন্সে ব্যাংকের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া অনুষ্ঠানে সেরা ৯ জন ম্যানেজারকে ‘পারফরমেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উদ্যম ও নতুন প্রত্যয়ের মাধ্যমে কনফারেন্স সমাপ্ত হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com