ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী Logo ইয়ামালের অনুপস্থিতিতে বার্সার স্কোয়াডে নতুন মুখ Logo স্মার্টফোনে নজরদারি হচ্ছে কি না বুঝবেন যে ৫ লক্ষণে Logo ফের একসঙ্গে সুপারহিট জুটি জন আব্রাহাম ও নোরা ফাতেহি Logo গুম-খুনের দৃশ্যমান বিচার প্রয়োজন, যেন কেউ ঘৃণ্য অপরাধে জড়াতে না পারে Logo বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতাকর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ Logo পূর্বশত্রুতার জেরে স্বামীকে না পেয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা Logo ইউক্রেন যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা, তথ্য ফাঁস Logo যানজট নিরসনে বন্দরের পণ্যবাহী গাড়ির জন্য হবে পৃথক লেন : চসিক প্রশাসক Logo ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি

আ.লীগ হিডেন কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছে : হাসনাত আব্দুল্লাহ

আওয়ামী লীগের পতিত সন্ত্রাসবাদ মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, বাসে আগুন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ভিডিও তৈরির জন্য আওয়ামী লীগের লোকজন এখন ছোটখাটো কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছে।

তিনি বলেছেন, একধরনের গোপন বা হিডেন কনটেন্ট ক্রিয়েটর হয়ে তারা ভিডিও তৈরি করছে। খুব নিচু স্বরে ‘জয় বাংলা’ বলছে এবং এসব ভিডিও বিদেশে ছড়িয়ে দিচ্ছে। এটি এক ধরনের মেসেজিং কার্যক্রমে পরিণত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের (আড়ং প্রান্ত) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি শুরুর আগে দেওয়া বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন, আমরা একটি বিষয় নিশ্চিত করতে চাই, ৫ আগস্ট আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। এখন তারা যেসব কার্যক্রম চালাচ্ছে, সেগুলোর মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন তো দূরের কথা, বরং দলটি যে কতটা ফ্যাসিবাদী ও গণবিচ্ছিন্ন শক্তি, সেটিই বারবার প্রমাণিত হচ্ছে।

তিনি বলেন, উনি সারা জীবন বলে এসেছেন, পালিয়ে যাবেন না, পালিয়ে যাবেন না। কিন্তু শেষ পর্যন্ত চলে গেছেন। যিনি আসি আসি বলেও আসেন না, তিনি আসবেন না। তবে আমরা চাই, উনি ফিরে আসুক। ফিরে এলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।

এই সংসদ সদস্য বলেন, এগুলো সব নাটক। জুলাইয়ের পর যে নাটক শুরু হয়েছে, এটিও তারই অংশ। নাটক কম করেন। মূলত আওয়ামী লীগের আদর্শে দীক্ষিত কিছু লোককে উজ্জীবিত করার জন্যই এসব নাটক করা হচ্ছে। কখনো তার জন্য বিমান পাঠানো হচ্ছে, কখনো গাড়ি পাঠানো হচ্ছে, আবার কখনো সীমান্তে খোঁজখবর নেওয়া হচ্ছে। এগুলো সবই নাটক।

তিনি বলেন, যদি আসতেই হয়, তাহলে সীমান্ত দিয়ে আসতে হবে। মাদক কারবারিরা যেভাবে সীমান্ত দিয়ে আসা-যাওয়ার পথ খোঁজে, সেভাবে আসার চেষ্টা করা হচ্ছে কিনা, সেসব বিষয়েও নানা তৎপরতা দেখা যাচ্ছে। কিন্তু দিনশেষে এসবই স্ট্যান্ডবাজি, মিডিয়া স্ট্যান্ডবাজি। সবচেয়ে বড় কথা, তিনি আসবেন না। আর যদি আসেন, তাহলে আমরা তাকে স্বাগত জানাব। বরং তার জন্য ফুল নিয়ে যাব। তিনি আসুক, বাংলাদেশের সব মানুষ গিয়ে তাকে ফাঁসির মঞ্চে পৌঁছে দেবে।

এনসিপির এই নেতা বলেন, আমরা শুনছি, সীমান্তের ওপার থেকে একদিন বিমান চাওয়া হচ্ছে, আরেকদিন গাড়ি চাওয়া হচ্ছে, আবার কখনো অন্য কিছু চাওয়া হচ্ছে। অথচ তিনি যখন দেশে ছিলেন, তখন বলতেন, ভারতকে যা দিয়েছেন, ভারত সারাজীবন তা মনে রাখবে। কিন্তু এখন ভারত তাকে একটি বিমান পর্যন্ত দিচ্ছে না। তাকে একরকম এক কাপড়ে বিদায় করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মাঝখানে শুনেছি, বেলারুশসহ বিভিন্ন দেশে তাকে পাঠানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ এই ঝামেলার দায়িত্ব নিতে চাইছে না। আবার পাসপোর্ট নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে অন্য কোথাও যাওয়া যায়। কিন্তু সেটিও হচ্ছে না।

তিনি বলেন, সবকিছু মিলিয়ে কোনো উপায় না পেয়ে এখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার এক ধরনের চেষ্টা চলছে। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। ভারতকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। তার বিরুদ্ধে যে বিচারের রায় হয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আমাদের পাঁচ দফা দাবি আদায়েও সারা দেশে কর্মসূচি চলমান রয়েছে।

হাসনাত আব্দুল্লাহ নেতা বলেন, আগুন সন্ত্রাস এবং মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যে কার্যক্রম চলছে, এটি আওয়ামী লীগের একটি অভ্যাসগত সন্ত্রাসী কর্মকাণ্ড। এটি তাদের স্বভাব ও চরিত্রের মধ্যে রয়েছে। এই চরিত্রের বহিঃপ্রকাশ তারা দেশে-বিদেশে সব জায়গায় ঘটাচ্ছে।

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের আন্তর্জাতিক যে মাত্রা, সেটিও আওয়ামী লীগের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। আপনারা দেখেছেন, বাংলাদেশে তারা যেভাবে সন্ত্রাসী কার্যক্রম চালায়, একই ধরনের কর্মকাণ্ড আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও দেখেছি। আর এই আগুন সন্ত্রাসের মদদদাতা হচ্ছে সরাসরি ভারত। আপনারা দেখুন, ভারতের ভূমি ব্যবহার করে, ভারত থেকে এবং ভারতে প্রশিক্ষণ নিয়ে তারা বাংলাদেশে এসে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আবার সীমান্ত অতিক্রম করে ভারতে ফিরে যাচ্ছে। আন্তসীমান্ত সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে ভারত। এ জায়গা থেকে আমাদের বার্তা স্পষ্ট।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তারেক এ. আদেলসহ দলটির নেতাকর্মীরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী

আ.লীগ হিডেন কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছে : হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০৩:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬