ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাবেক মেয়র সাঈদ খোকন আটকের পর তার আইনজীবীকে আদালত প্রাঙ্গণে হেনস্তা হওয়ার ঘটনাকে অনুচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাঈদ খোকন আটকের পর তার আইনজীবীকে আদালত প্রাঙ্গণে হেনস্তার ঘটনা এবং দেশে মব সংস্কৃতি এখনো দৃশ্যমান থাকার বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, আমরা ব্যক্তিগতভাবে এটাকে খুবই অনুচিত, অন্যায় বলে মনে করি।

তিনি বলেন, যেকোনোভাবে কেউ অন্যায়ের শিকার হলে সেই সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে অবশ্যই বিচারের আওতায় যেতে পারেন। তিনি আইনের আশ্রয় নিতে পারেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তিনি যেহেতু আইনজীবী আর তিনি এ ব্যাপারে যদি সংক্ষুব্ধ হন তাহলে সেটার ব্যাপারে তিনি আইনি সহায়তা নিতে পারেন।

এ ধরনের ঘটনার বিচার আদালতের মাধ্যমে হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা আশা করি এগুলো বিচারালয়ে সিদ্ধান্ত হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপডেট সময় ১২:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬