ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গুম-খুনের দৃশ্যমান বিচার প্রয়োজন, যেন কেউ ঘৃণ্য অপরাধে জড়াতে না পারে Logo বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতাকর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ Logo পূর্বশত্রুতার জেরে স্বামীকে না পেয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা Logo ইউক্রেন যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা, তথ্য ফাঁস Logo যানজট নিরসনে বন্দরের পণ্যবাহী গাড়ির জন্য হবে পৃথক লেন : চসিক প্রশাসক Logo ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি Logo রুশ পারমাণবিক স্যাটেলাইটের হুমকি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো Logo স্মৃতিকথায় সাভারকরকে নিয়ে সমালোচনা, ক্ষমা চাইতে সোনিয়াকে নোটিশ Logo অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বিরোধী দলীয় নেতা Logo লা লিগায় সর্বকালের সর্বোচ্চ জয়ের রেকর্ড সিমিওনের

২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেস্বর পর্যন্ত তিনদিন মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর মোট ৫৫টা রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, তারা এবং নতুন চারটি দলের সঙ্গে মতবিনিময় হবে।

নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথমধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি ও পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে ও পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

এরপর অন্যান্য স্থানীয় নির্বাচনও সম্পন্ন করবে সংস্থাটি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গুম-খুনের দৃশ্যমান বিচার প্রয়োজন, যেন কেউ ঘৃণ্য অপরাধে জড়াতে না পারে

২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি

আপডেট সময় ০৩:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬