ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

প্রবাসীর গা‌ড়ি‌তে ডাকা‌তি, পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

টাঙ্গাইলের মির্জাপু‌রে মহাসড়‌কে প্রবাসীর গা‌ড়ি‌তে ডাকা‌তির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গু‌লি ছু‌ড়ে পা‌লি‌য়ে যায়। ডাকাত‌দের ছোড়া গু‌লি‌তে হাইও‌য়ে পু‌লি‌শের রেকার হেলপার গুরুতর আহত হ‌য়ে‌ছে।

শুক্রবার (৩০ মে) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌ক উপ‌জেলার কুরনী এলাকায় এই ডাকা‌তির ঘটনা ঘ‌টে। আহত রেকার হেলপার তু‌হিন মিয়াকে (২৮) কুমু‌দিনী হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

মাইক্রোবাসের যাত্রী সুমাইয়া আক্তার জানান, তার ননদ বিউটি আক্তার জর্ডান প্রবাসী। তিনি গতকাল শুক্রবার জর্দান থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন। রাতে তারা টঙ্গি এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেন। মাইক্রোবাসে তার ননদ বিউটি, সম্পা, শ্বশুর আব্দুল হামিদ ও তাদের শিশু সন্তান ছিল।

রাত আড়াইটার দিকে তাদের মাইক্রোবাসটি মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া নামকস্থানে এলে পেছন দিক থেকে আসা একটি হাইয়েস গাড়ি এসে তাদের মাইক্রোবাসটির গতিরোধ করে। এরপর ৭-৮ জনের ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। তাদের কাছে পিস্তল, পুলিশের ওয়াকিটকি, পুলিশের হ্যান্ড কাপ, বন্দুক, চাপাতি, ছুরি, লাঠি ও দা ছিল।

সবাইকে জিম্মি করে ৫-৬টি মেবাইল ফোন, নগদ ৭০ হাজার টাকাসহ তাদের মালামাল লুটে করে নেয়। চিৎকার করলে গুলি করার হুমকি দেয়। মহাসড়ক দিয়ে টহল পুলিশ ও হাইওয়ে পুলিশের একদল সদস্য ঘটনা দেখে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা গুলি ছোড়ে। ডাকাতের গুলিতে হাইওয়ে থানার রেকার হেলপার তুহিন মিয়া গুলিবিদ্ধ হন। ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। 

অপর দিকে প্রবাসী বিউটির শ্বশুর আব্দুল হামিদ ও সুমাইয়া অভিযোগে বলেন, আমাদের ভাড়া নেওয়া মাইক্রোবাসের চালক মুস্তাকিন ও হেলপার জুয়েলকে সন্দেহ হচ্ছে। শুরু থেকেই তারা মাইক্রোবাসটি বিভিন্ন এলাকায় ঘুরিয়েছে। ডাকাতির সঙ্গে তারা জড়িত বলে মনে হচ্ছে।

এদিকে ডাকাতির খবর রাতে ছড়িয়ে পড়লে পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গুলিবিদ্ধ তুহিনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন তুহিন বলেন, ডাকাত দলে কমপক্ষে ১০-১২ জন ছিল। তারা এলোপাতাড়ি গুলি ছুড়েছে। গুলি তার হাতে লেগেছে। অস্ত্রপচার করে গুলি বের করা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাত দলের ফেলে যাওয়া একটি হাইয়েস গাড়ি ও প্রবাসীকে বহন করা মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

জেলা পু‌লিশ সুপার মিজানুর রহমান ব‌লেন, ঘটনার সময় টহলরত পু‌লিশ সদস্যরা এগি‌য়ে যায়। এতে রেকার হেলপার আহত হ‌য়ে‌ছে। অপরাধীদের ধর‌তে অ‌ভিযান চল‌ছে। 

উল্লেখ্য, গত বৃহস্প‌তিবার রা‌তে মির্জাপু‌রে মহাসড়‌কে পামও‌য়েল তেলবাহী ট্রাক ডাকা‌তি হয়। এর আগে ২১ মে একই সড়‌কে চলন্ত বাসে ডাকা‌তির ঘটনা ঘ‌টে। এতে বা‌সের যাত্রী‌দের মালামাল লুট ও নারী‌দের শ্লীলতাহা‌ম‌নি করা হয়। 

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

প্রবাসীর গা‌ড়ি‌তে ডাকা‌তি, পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

আপডেট সময় ০২:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫