ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শ্রম আদালতে মামলা ১৫০ দিনে নিষ্পত্তির দাবি ট্রেড ইউনিয়নের Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে ৬২টি গাছ রোপণ করল যুবদল Logo আর ৮৪ দিন পরেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান Logo শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে Logo পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি Logo অর্থনৈতিক চাপে পিষ্ট হয়েই আলোচনার টেবিলে দুই পরাশক্তি Logo ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২৭০ Logo প্রখ্যাত আলেম মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত Logo রোহিঙ্গা গণহত্যার দায়ে আইসিজের রায়কে ‘অন্যায়’ বললো মিয়ানমার

আর ৮৪ দিন পরেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। সে হিসাবে রমজান শুরু হতে বাকি রয়েছে ৮৪ দিন। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

রমজান ২৯ দিনের হলে আগামী বছরের ৯ মার্চ এবং ৩০ দিনের হলে ১০ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

দেশটির এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী রমজান শুরুর আগে ইসলামী চন্দ্রবর্ষপঞ্জির আরও চারটি মাস অতিক্রম করবে।

তবে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের সঙ্গে চূড়ান্ত তারিখের পার্থক্য হতে পারে। রমজান ও ঈদুল ফিতরের তারিখ চাঁদ দেখার ভিত্তিতেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রম আদালতে মামলা ১৫০ দিনে নিষ্পত্তির দাবি ট্রেড ইউনিয়নের

আর ৮৪ দিন পরেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান

আপডেট সময় ০৬:০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬