ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গলা খাঁকারি দিলে নামাজ ভেঙে যাবে?

নামাজ মুমিনের সবচেয়ে বড় ইবাদত। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ও প্রাপ্ত বয়স্ক প্রতিটি মুসলমানের ওপর নামাজ ফরজ। প্রতি ওয়াক্ত নামাজ মুমিনের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ। যেকোনো জায়গায় যাওয়া হোক— নামাজ কখনো ছেড়ে দেওয়া যায় না। সময় মতো প্রত্যেক মুমিনকে নামাজ আদয় করতে হয়।

নামাজ যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ও বন্দেগি, তাই নামাজে কিছু কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হয়; না হলে নামাজ ভেঙে যায়।

গলা খাঁকারি এবং কাশি দেওয়ার কারণে নামাজ ভেঙে যায় কিনা— এখানে আলোচনা করা হলো।

নামাজে গলা খাঁকারি দেওয়ার বিধান কী? কেউ যদি ইচ্ছাকৃতভাবে দেয় তবে তার বিধান কী? আর কেউ অনিচ্ছাকৃতভাবে দিলে তার বিধান কী? কেউ যদি অভ্যাসের কারণে দেয়, (সে চেষ্টা করেও অভ্যাস ছাড়তে পারছে না) বা গলার সমস্যার কারণে দেয় তবে কী হবে?

২. কাশি দেওয়ার কী হুকুম? কোন অবস্থায় জায়েজ, কোন অবস্থায় নাজায়েজ?

এর উত্তরে ইসলামী চিন্তাবিদদের মতামত হলো—

১. নামাজের মধ্যে গলায় কফ জমার কারণে বা এ ধরনের কোনো অপারগতার কারণে যদি গলা খাঁকারি দেওয়া হয় তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না। তবে কোনো কারণ ছাড়া এমন করলে মাকরূহ হবে।

২. নামাজে কাশি চলে এলে নামাজের কোনো ক্ষতি হয় না। তবে প্রয়োজনের থেকে বেশি কাশি দিবে না। কেননা বিনা প্রয়োজনে কাশি দিলে কখনো নামাজ ভেঙ্গে যাওয়ার আশংকা থাকে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গলা খাঁকারি দিলে নামাজ ভেঙে যাবে?

আপডেট সময় ০৪:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬