ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এএফসির মঞ্চে বাফুফের জোড়া সাফল্য

মাঠের পারফরম্যান্স নিয়ে নানা আলোচনা থাকলেও সাংগঠনিক কার্যক্রম ও তৃণমূল ফুটবলের উন্নয়নে স্বীকৃতি পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুটি পুরস্কার জিতেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ব্যাংককে অনুষ্ঠিত ‘এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬’-এ এই স্বীকৃতি পেয়েছে বাফুফে।

‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’-এর রুবি ক্যাটাগরি এবং তৃণমূল ফুটবলে অবদানের জন্য ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড’-এর সিলভার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলাদেশ। অনুষ্ঠানে বাফুফের পক্ষে একটি পুরস্কার গ্রহণ করেন নির্বাহী কমিটির সদস্য গোলাম গাউস।

‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ পুরস্কার দেওয়া হয়েছে চারটি বিভাগে। এর মধ্যে সর্বোচ্চ প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন। ডায়মন্ড বিভাগে পুরস্কার জিতেছে থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। গোল্ড বিভাগে স্বীকৃতি পেয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। আর রুবি বিভাগে পুরস্কার উঠেছে বাফুফের হাতে।

তৃণমূল ফুটবলের উন্নয়নে অবদানের জন্য দেওয়া ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড’-এর সিলভার বিভাগেও স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এই বিভাগে গোল্ড পুরস্কার জিতেছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন। ব্রোঞ্জ পেয়েছে মিয়ানমার ফুটবল ফেডারেশন।

এবারের আয়োজনে ব্যক্তিগত বিভাগেও পুরস্কার পেয়েছেন এশিয়ার ফুটবলাররা। বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন উত্তর কোরিয়ার কিম কিয়ং ইয়ং।

এশিয়ার বাইরে ক্লাবে খেলা বর্ষসেরা আন্তর্জাতিক ফুটবলারের পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লি কাং-ইন ও অস্ট্রেলিয়ার কেইটলিন ফোর্ড।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

এএফসির মঞ্চে বাফুফের জোড়া সাফল্য

আপডেট সময় ০৯:০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬