ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কারিগরি-বৃত্তিমূলক শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, স্ত্রীর ১০ বছর Logo শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন Logo আশুলিয়ায় ফের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৩ পুলিশ সদস্য, গ্রেপ্তার ৪ Logo জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল Logo গাজীপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo নারায়ণগঞ্জে জুতার কারখানায় আগুন Logo বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি Logo জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে : ভারতীয় হাইকমিশনার Logo ক্যানসার আক্রান্তরা যেন অবহেলার শিকার না হন: ডা. জুবাইদা রহমান

গাজীপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে শ্রমিকদের সঙ্গে পুলিশ-আনসার সদস্যদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানায় যান। তারা কাজে যোগ না দিয়ে ভেতরে অবস্থান করতে থাকেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ তৈরি করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকা থেকে শ্রমিকরা মাওনা চৌরাস্তার দিকে রওনা দেন। এ সময় মহাসড়কসংলগ্ন আরও কয়েকটি কারখানার শ্রমিক আন্দোলনে যোগ দেন। মিছিল নিয়ে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে লাঠিসোঁটা হাতে অবস্থান নেন তারা।

পরে পুলিশ ও আনসার সদস্যরা সেখানে গেলে শ্রমিকরা মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া গ্রামের বেপারিবাড়ি এলাকায় গিয়ে বিক্ষোভ ও মিছিল করতে থাকেন। এ সময়ও তাদের হাতে লাঠিসোঁটা ছিল। আনসার সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক ছেড়ে চলে যেতে অনুরোধ করেন। শ্রমিকরা সেই অনুরোধ উপেক্ষা করে এগিয়ে আসতে থাকলে আনসার ও পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ছোড়েন। এতে শ্রমিকরা দৌড়াদৌড়ি শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিপেটা শুরু করেন। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। লাঠিপেটায় বেশ কয়েকজন শ্রমিক সামান্য আহত হন।

অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন হাজারো শ্রমিক। এ ছাড়া মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় টায়ারে আগুন দেন শ্রমিকরা। পরিস্থিতি বিবেচনায় আশপাশের বেশ কয়েকটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলেও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা বিচ্ছিন্নভাবে সড়ক-মহাসড়ক অবরোধ করছেন। এক স্থান থেকে সরিয়ে দিলে অন্য স্থানে অবরোধ করছেন। মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবরোধ করলে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও বেলা ১১টার দিকে শ্রমিকরা হঠাৎ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় অবরোধ করলে টিয়ার শেল ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কারিগরি-বৃত্তিমূলক শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

গাজীপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আপডেট সময় ০৪:৩৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬