ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিক্ষুব্ধ সাগর, উপকূলে শঙ্কার ছায়া: ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ Logo অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন Logo ‘আলো আসবেই’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক Logo সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার Logo আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন Logo নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে ঢাকা-চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ Logo কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-আগুন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার গুরুত্বপূর্ণ বৈঠক Logo মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত Logo বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরিয়ে দেয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় হঠাৎ নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত সেখানে এগিয়ে যান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। সেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করে। ঘটনার পর বাড়িটির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তার বাবা ছিলেন ব্যবসায়ী। সেই সূত্রে চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় এই বাড়ি নির্মাণ করেন তিনি। অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে এই বাড়িতেই।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বিক্ষুব্ধ সাগর, উপকূলে শঙ্কার ছায়া: ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

আপডেট সময় ০৯:১৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬